Skip to main content

Posts

Showing posts with the label Salath

এশরাকের নামাজের ফজিলত

দুই রাকাত দুই রাকাত করে এশরাকের সুন্নত নামাজ মোট ৪ রাকাত আদায় করতে হয়। এ নামাজ সূর্য উদয় হওয়ার ২০ মিনিট পর থেকে ২ ঘন্টার মধ্যে পড়ে নেয়া ভাল। এশরাকের নামাজের ফজিলত হযরত মুআয ইবনে আনাস জুহানী (রা) হইতে বর্ণিত আছে যে, রাসুল (স) এরশাদ করিয়াছেন যে ব্যক্তি ফজরের নামায শেষ করিয়া উক্ত জায়গায় বসিয়া থাকে ভাল কথা  ছাড়া কোন কথা না বলে। অুপর দুই রাকাত এশরাকের নামাজ পড়ে তাহার গুনা মাফ হইয়া যায়, যদিও তাহা সমুদ্রের ফেনা হইতে অধিক হয়। (আবু দাউদ) রাসুল (স) এরশাদ করেন যে ব্যক্তি ফজরের নামায পড়িয়া সূর্যোদয় পর্যন্ত আল্লাহ তায়ালার যিকিরে মশগুল থাকে। অতঃপর দুই অথবা চার রাকাত (এশরাকের নামায) পড়ে দোযখের আগুন তাহার চামড়া স্পর্শ করিবে না। (বায়হাকী, মুন্তাখাব হাদিস পৃ-254 হা:নং-173)

চাশতের নামাজের ফজিলত

 চাশতের নামাজ দুই রাকাত দুই রাকাত করে সুন্নত নামাজ মোট ৪ রাকাত আদায় করতে হয় সকাল ৯টা হতে ১১টার মধ্যে। এ নামাজে অন্যান্য নামাজের মত সুরা কারাত পড়তে হয়।  চাশতের নামাজের ফজিলত হযরত আবু দারদা (রা) হইতে বর্ণিত যে, রাসুল (স:) এরশাদ করিয়াছেন আল্লাহ বলেন, হে আদম সন্তান দিনের শুরুতে চার রাকাত পড়িতে অক্ষম হইও না আমি তোমার সারাদিনের কাজ সম্পন্ন করিয়া দিব। (মুসনাদে আহমদ, মাজমায়ে যাওয়ায়েদ) হযরত আবু হোরায়রা (রা) হইতে বর্ণিত আছে যে, রাসুল (স) এরশাদ করিয়াছেন, যে চাশতের দুই রাকাত পড়ার এহতেমাম করে তাহার গুনা মাফ করিয়া দেওয়া হয় যদিও তাহা সমুদ্রের ফেনা সমতুল্য হয় ( ইবনে মাজাহ)

সুরা বাক্বারার শেষ দুইআয়াত তেলাওয়াত এর ফজিলত

এ দুটি আয়াত তেলাওয়াক এর মাধ্যমে সারা রাত ঘুমালেও জেগে জেগে ইবাদত করার সওয়াব অর্জন কর যায়।    كُلٌّ آمَنَ بِاللّهِ وَمَلآئِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لاَ نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِ وَقَالُواْ سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ. لاَ يُكَلِّفُ اللّهُ نَفْسًا إِلاَّ وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ  عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَآ أَنتَ مَوْلاَنَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ সুরা বাক্বারার শেষ দুইআয়াত তেলাওয়াত এর ফজিলত রাসুলুলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামবলেছেন,“ যে ব্যক্তি রাতের বেলা সুরা বাক্বারার শেষ দুইআয়াত পড়বে সেটা তার জন্য যথেষ্ঠ হবে।”বুখারি ৫০১০, মুসলিম ৮০৭। হাদিসটি সহি