চাশতের নামাজ দুই রাকাত দুই রাকাত করে সুন্নত নামাজ মোট ৪ রাকাত আদায় করতে হয় সকাল ৯টা হতে ১১টার মধ্যে। এ নামাজে অন্যান্য নামাজের মত সুরা কারাত পড়তে হয়।
চাশতের নামাজের ফজিলত
হযরত আবু দারদা (রা) হইতে বর্ণিত যে, রাসুল (স:) এরশাদ করিয়াছেন আল্লাহ বলেন, হে আদম সন্তান দিনের শুরুতে চার রাকাত পড়িতে অক্ষম হইও না আমি তোমার সারাদিনের কাজ সম্পন্ন করিয়া দিব। (মুসনাদে আহমদ, মাজমায়ে যাওয়ায়েদ)
হযরত আবু হোরায়রা (রা) হইতে বর্ণিত আছে যে, রাসুল (স) এরশাদ করিয়াছেন, যে চাশতের দুই রাকাত পড়ার এহতেমাম করে তাহার গুনা মাফ করিয়া দেওয়া হয় যদিও তাহা সমুদ্রের ফেনা সমতুল্য হয় ( ইবনে মাজাহ)
হযরত আবু হোরায়রা (রা) হইতে বর্ণিত আছে যে, রাসুল (স) এরশাদ করিয়াছেন, যে চাশতের দুই রাকাত পড়ার এহতেমাম করে তাহার গুনা মাফ করিয়া দেওয়া হয় যদিও তাহা সমুদ্রের ফেনা সমতুল্য হয় ( ইবনে মাজাহ)
Comments
Post a Comment